কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:১২ AM
কন্টেন্ট: পাতা
Citizen Charter (সেবা প্রদান প্রতিশ্রুতি)
ভিশনঃ বিশ্বমানের আদর্শ পরিসংখ্যান প্রস্তুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধীনস্ত একটি আদর্শ উপজেলা ইউনিট হিসেবে প্রতিষ্ঠা লাভ।
মিশনঃ বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক দেশের উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো –এর উপজেলা ইউনিট হিসেবে আধুনিক পদ্ধতিতে পরিসংখ্যান প্রস্তুত এবং উন্নততর তথ্য প্রযুক্তির মাধ্যমে তা বিশ্লেষণ, সংরক্ষণ ও সরবারহ করা। পাশাপাশি নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমজের চাহিদা মোতাবেক গবেষণা/জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ, সংরক্ষণ ও প্রকাশ।
প্রতিশ্রুত সেবা সমূহের ক্ষেত্রে যে কোন পরিসংখ্যান সংক্রান্ত তথ্য যা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সংগ্রহ এবং প্রকাশ করে থাকে তা তথ্য অধিকার আইন ২০০৯ ও তথ্য অধিকার (তথ্যপ্রাপ্তি-সংক্রান্ত) বিধিমালা ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির নির্ধারিত আবেদন ফরমে আবেদনের প্রেক্ষিতে চাহিত মাধ্যম বিনামূল্যে (তবে সিডিটে সরবরাহকৃতের ক্ষেত্রে প্রয়োজনীয় মূল্য পরিশোধ করতে হবে) আবেদন প্রাপ্তির ১ হতে ৩ দিনের মধ্যে সরবরাহ করা হবে।